২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক মৃত্যু, আক্রান্ত ১,৬৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক মৃত্যু, আক্রান্ত ১,৬৩৩

নিজস্ব প্রতিবেদক : October 31, 2026

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৩৩ জন। 

 

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৮১ জন, খুলনা বিভাগে ২২৮ জন, রাজশাহী বিভাগে ১৪৯ জন, রংপুর বিভাগে ৬৭ জন, বরিশাল বিভাগে ২৩৪ জন রয়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৪১৯ জনের মৃত্যু হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৩৫ হাজার জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

চলতি বছরে এ যাবৎ মোট এক লাখ ২৮ হাজার ৩৪৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ছয় হাজার ২৩৬ জন হাসপাতালে ভর্তি আছেন।

Share This