নির্বাচনি সহিংসতা ঠেকাতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর কমান্ডো মহড়া

নির্বাচনি সহিংসতা ঠেকাতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর কমান্ডো মহড়া

নিজস্ব প্রতিবেদক : February 05, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটকেন্দ্রে সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়াকালে সেনাবাহিনীর এস–৩ বিআরজে হেলিকপ্টার স্টেডিয়ামে অবতরণ করে।

হেলিকপ্টারে করে উপস্থিত হন জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি সরাসরি অংশগ্রহণ ও মহড়া পরিদর্শন করেন।

 

মহড়ায় আধুনিক কৌশলে জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত প্রতিক্রিয়া, নিরাপত্তা বলয় গঠন এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন দিক প্রদর্শন করা হয়।

এতে যেকোন সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

এ ধরনের মহড়া সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়াবে এবং নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

Share This