মস্কোয় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

মস্কোয় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : June 08, 2026

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সরকারি সফরে রাশিয়া পৌঁছেছেন।

সোমবার (৮ জুন) মস্কোর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

মস্কোর বাংলাদেশ দূতাবাস জানায়, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ. নজরুল ইসলাম ও রাশিয়া সরকারের পক্ষ থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের বিমানবন্দরে স্বাগত জানান। সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়াও সফরকালীন রাশিয়ার সরকারি ও বেসরকারি পর্যায়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও মন্ত্রী ও উপদেষ্টা সাক্ষাৎ করবেন।

 

Share This