ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য

ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক : October 12, 2026

তিন ক্যাটাগরিতে বাংলাদেশ পুলিশের ১৪৯ জনকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুসারে, ৯১ জনকে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র), ৪৯ জনকে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র), ৯ জনকে সার্জেন্ট অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদেও পদোন্নতি দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংশ্লিষ্ট পদে পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

Share This