ফেনীতে মাদকবিরোধী অভিযানে উদ্ধার ১৯৮ পিস ইয়াবা

ফেনীতে মাদকবিরোধী অভিযানে উদ্ধার ১৯৮ পিস ইয়াবা

ফেনী প্রতিনিধি : July 31, 2026

ফেনীর পরশুরাম সীমান্তে যৌথ টাস্কফোর্সের অভিযানে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

​বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীনস্থ রাজেশপুর বিওপি পরশুরাম উপজেলার রাজেশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

 

​বিজিবি সূত্র জানায়, ৩০ জুলাই রাতে পরিচালিত এ যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

​ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির কঠোর আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Share This