কাতারে প্রেষণে যাচ্ছেন নৌবাহিনীর ২৪ সদস্য

কাতারে প্রেষণে যাচ্ছেন নৌবাহিনীর ২৪ সদস্য

নিজস্ব প্রতিবেদক : November 05, 2026

কাতার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি বিভাগে (QCBSD) প্রেষণে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্য কাতার গেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁরা কাতারের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।

কাতারে অবস্থানকালে বাংলাদেশ নৌবাহিনীর এসব সদস্য QCBSD-এর আওতায় বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। এ সময় তাঁরা নিজেদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সামরিক জ্ঞান কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সংশ্লিষ্ট দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত দক্ষতা ও সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Share This