৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
এ ছাড়া, বয়স ও শিক্ষাগত যোগ্যতার সনদ টেম্পারিং করলে কিংবা আবেদনপত্রে গুরুতর ত্রুটি পাওয়া গেলে লিখিত পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে উত্তীর্ণের তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চাকরিতে যোগ দেওয়ার পরও এরূপ তথ্য প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা যাবে।
ফলাফল জানতে প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) ভিজিট করতে পারবেন। পাশাপাশি টেলিটকের যেকোনো মোবাইল থেকে ‘PSC 47 Registration Number’ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় Qualified অথবা Not Qualified জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।