কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি : March 09, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের অভিযানে কালিগঞ্জ উপজেলা মোড়ে মান্দার স্টোরের মালিক ইয়াহিয়া খানকে ৩ হাজার এবং ভদ্রখালী এলাকার ভদ্রখালি বাজারে ইসরাফিল হোসেন সরুর মুদিখানা দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান।

 এ সময় কালিগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This