ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১০

নিজস্ব প্রতিবেদক : October 17, 2025

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫১০ জন। তবে এসময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ১৮১ জন ঢাকা বিভাগের।

এর বাইরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশাল বিভাগে ৬৫ জন ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন নতুন করে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ২৮০ জন।

Share This