মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : April 04, 2026

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। যার মধ্যে তিনজনের মরদেহ দেশে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে যেসব প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়ে জটিলতা হচ্ছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

এছাড়া যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসীরা যেন নিরাপদে থাকেন, সেজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

এসময় নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

তিনি জানান, “নিয়ম অনুযায়ী এখন দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা দিচ্ছি। সঙ্গে আরো ৫০ হাজার টাকার চেক দিয়েছি। এছাড়া ইন্সুরেন্স অনুযায়ী পরবর্তীতে তার পরিবারকে ১০ লাখ টাকা বুঝিয়ে দেওয়া হবে।”

Share This