জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান!

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান!

নিজস্ব প্রতিবেদক : July 20, 2026

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত আটতলা বাড়িতে মালামাল ও সম্পদের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

সোমবার (২০ জুলাই) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল আদালতের নির্দেশনা অনুযায়ী বাড়িটিতে ইনভেন্টরির কাজ শুরু করে।

 

দুদক সূত্র জানায়, আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী, নথিপত্র ও অন্যান্য সম্পদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ইনভেন্টরি শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।

 

দুদক কর্মকর্তারা জানান, ইনভেন্টরির সময় বাড়ির প্রতিটি তলায় থাকা মালামাল ও সম্পদের বিস্তারিত তথ্য নথিভুক্ত করা হচ্ছে। কার্যক্রম শেষ হলে সম্পূর্ণ তালিকা আদালতে উপস্থাপন করা হবে।

Share This