শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে যা জানালেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : August 26, 2025

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহুল প্রত্যাশিত তৃতীয় টার্মিনাল পরিচালনায় অপারেটর নিয়োগ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তাই অপারেটর নিয়োগের পর টার্মিনালটি কবে নাগাদ চালু হবে, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার (২৫ আগস্ট) প্লেনের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, নিরাপদ সমুদ্র পর্যটন নিশ্চিতে গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

তৃতীয় টার্মিনাল কবে নাগাদ চালু হবে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘গত সরকার রাষ্ট্রীয় দায় সৃষ্টি করে প্রচুর টাকা খরচ করে এই অবকাঠামোটা (তৃতীয় টার্মিনাল) নির্মাণ করেছে। এই অবকাঠামোটা আমরা যত দ্রুত ব্যবহার করতে পারবো, তত দ্রুত এই বিনিয়োগের বেনিফিটটা পাবো।’

তিনি বলেন, ‘এর থেকে বড় বিষয় হলো, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা হলো ৮০ লাখ যাত্রীর, সেখানে আমরা গত বছর এক কোটি ৩০ লাখ যাত্রীকে সেবা দিয়েছি। সক্ষমতার চেয়ে ৫০ লাখ বেশি যাত্রী সে ক্যারি করেছে। যাত্রীদের যে দুর্ভোগ ও কষ্ট হচ্ছে সেগুলো লাঘবের জন্য একই জায়গা আরও কীভাবে দক্ষতার সঙ্গে ব্যবহার করা যায়, ইমিগ্রেশন, ব্যাগেজ হ্যান্ডেলিংসহ অন্যান্য যাত্রীসেবার যে প্রয়োজনীয়তা আছে সেগুলো সীমিত হয়ে যাওয়ার পরও আমরা চেষ্টা করছি এগুলোর মধ্যে ব্যবস্থা করার জন্য। আমরা খুবই চেষ্টা করছি যত দ্রুত সম্ভব (তৃতীয় টার্মিনাল চালু করার)।’

তাহলে কি এ সরকারের সময় তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রচেষ্টা তো নিশ্চয়ই থাকবে। আমি প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না।’

Share This