বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, সাংবাদিক নেতার আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন

বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, সাংবাদিক নেতার আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : May 25, 2026

জামাত সমর্থিত সাংবাদিক নেতা খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও দীর্ঘদিন ধরে এক নারীকে হয়রানির অভিযোগে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নারী সাংবাদিকদের দাবি, এ ধরনের অনৈতিক ও চরিত্র স্খলনের অভিযোগ সাংবাদিক সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

সোমবার (২৫ মে) ঢাকার জাতীয় প্রেসক্লাব-এর সামনে “নারী সাংবাদিক ঐক্য” ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক আয়শা সিদ্দিকা ও সদস্য সচিব জেসমিন জুই বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর এবং বিষয়টি দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

জেসমিন জুই বলেন, “এমন কলঙ্কিত ব্যক্তি যদি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নারী সাংবাদিকরা শঙ্কিত ও ভীতসন্ত্রস্ত বোধ করেন।”

বক্তারা বলেন, সাংবাদিক সমাজের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

মানববন্ধনে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ক্যামেরাপারসন উপস্থিত ছিলেন

Share This