ধর্ষণ মামলায় কারাগারে কথিত পীর সোহেল রানা

ধর্ষণ মামলায় কারাগারে কথিত পীর সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক : November 15, 2026

রাজধানীর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার কথিত পীর মো. সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইখতিয়ার হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামির সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। জামিনে মুক্তি পেলে তার পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এতে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

শুনানি শেষে আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share This