দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী

নিজস্ব প্রতিবেদক : November 21, 2026

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, স্বাধীনতার ঘোষণা দেওয়া থেকে শুরু করে সেনাবাহিনীকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পুত্র তারেক রহমান অবদান রেখে চলেছেন।বহুদলীয় গণতন্ত্রের প্রতীক জিয়াউর রহমানই এই আধুনিক বাহিনীর মূল ভিত্তি স্থাপন করেছিলেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, যারা দেশের সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান একাকার হয়ে রয়েছে।

তিনি বলেন,  ৭ নভেম্বর দেশের বহুদলীয় গণতন্ত্র, অসংখ্য সংবাদমাধ্যম এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছে।দেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণের অপরিসীম অবদান রয়েছে।

 

সমাবেশ শেষে শোভাযাত্রা বিজয়নগর থেকে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

Share This