হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা

হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা

বিনোদন ডেস্ক September 30, 2025

রাজধানীর আফতাবনগরে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তার ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কয়েকটি মোটরসাইকেলে করে এসে হিরো আলমকে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় আহত হিরো আলম হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। তার পরনের টিশার্ট ছেঁড়া।

Share This