সেনাবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মির সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : September 27, 2026

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ, ডিএসসি, এএম, সিএসসি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মেজর জেনারেল ক্রিস স্মিথের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন তারা।

Share This