বিএনপির আইন সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

বিএনপির আইন সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

নিজস্ব প্রতিবেদক : April 30, 2026

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আইনবিষয়ক সম্পাদক মনোনয়ন দিয়েছে বিএনপি।

বুধবার (২৯ এপ্রিল) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আদেশ আজ (বুধবার) থেকে কার্যকর হবে। 

নতুন পদে মনোনয়নের আগে বদরুদ্দোজা বাদল বিএনপি নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন।

ব্যারিস্টার কায়সার কামাল সংসদের ডেপুটি স্পিকার পদে অধিষ্ঠিত হওয়ার পরে তিনি ওই পদ থেকে পদত্যাগ করায় আইন সম্পাদকের পদটি শূন্য ছিল।

Share This