সামুদ্রিক সম্পদ খাতে অংশীদারত্বে বাংলাদেশ ও মালদ্বীপ

সামুদ্রিক সম্পদ খাতে অংশীদারত্বে বাংলাদেশ ও মালদ্বীপ

নিজস্ব প্রতিবেদক : July 27, 2026

ব্লু ইকোনমি (সমুদ্র সম্পদ) নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও মালদ্বীপ।

রোববার (২৬ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মিস ইরুথিশাম আদামের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে এ আলোচনা করা হয়।

বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু ইকোনমি (নীল অর্থনীতি) এবং সামুদ্রিক যোগাযোগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সরাসরি জাহাজ যোগাযোগ চালু এবং সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের বিষয়েও মতামত বিনিময় করা হয়।

বৈঠকে ড. রহমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং বন্ধুপ্রতীম দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share This