জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষতা অর্জনে প্রশিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ ও পেশাদার জনবল তৈরিতে প্রশিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সেরা চৌকস প্রশিক্ষক সম্মাননা-২০২৫’ প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডমিরাল এম নাজমুল হাসান। তিনি নির্বাচিত প্রশিক্ষকদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেন।
এ সময় নৌবাহিনী প্রধান প্রশিক্ষকদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরিতে প্রশিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী ও দক্ষ বাহিনী গঠনে প্রশিক্ষকদের অবদান অপরিসীম।
অনুষ্ঠানে আরও জানানো হয়, এ ধরনের স্বীকৃতি প্রশিক্ষকদের মাঝে পেশাগত উৎকর্ষ সাধনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ নৌবাহিনীর এ উদ্যোগ প্রশিক্ষকদের কর্মস্পৃহা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।