ফায়ার সার্ভিসের মহাপরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন

ফায়ার সার্ভিসের মহাপরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন

নিজস্ব প্রতিবেদক : September 23, 2026

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনায়েদকে। একই আদেশে ফায়ার সার্ভিসের বর্তমান ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নির্ধারিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজি পদ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি সশস্ত্রবাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনায়েদকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। নতুন দায়িত্ব পালনের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share This