জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের ১৩১তম ব্যাচের সনদপত্র প্রদান

জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের ১৩১তম ব্যাচের সনদপত্র প্রদান

নিজস্ব প্রতিবেদক : June 09, 2026

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) কক্সবাজারের বিমানবাহিনী ঘাঁটিতে এই সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি এয়ার অধিনায়ক (এয়ার কমান্ড অপারেশন সেন্টার) এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আহমদ মুসাকে ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়।

উল্লেখ্য, কোর্সে দেশ ও বিদেশের বিমানবাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বিমান সদরসহ ঘাঁটির সব ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

Share This