ফেনীর সোনাগাজীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ৩৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাথাপিছু দশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে ৪০ সেকেন্ডের হঠাৎ টর্নেডোর আঘাতে ৩৩টি পরিবার লন্ডভন্ড হয়ে যায়।