ভোট দিতে এলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ভোট দিতে এলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক : February 12, 2026

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ১০.২১ টায় ভোট দান করেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই কেন্দ্রে মিনিট চল্লিশেক পূর্বে ভোটদান করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের এই কেন্দ্রে সকাল ১০ টায় ভোটাধিকার প্রয়োগ করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড ফাওজুল কবির খান।

অভিজাত এলাকা গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর রোডে অবস্থিত এই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে বাড়তে দেখা গেছে। তবে অন্যান্য ভোট সেন্টারের মতো ভোটারের উপস্থিতি দৃশ্যমান নয়।

  1.  

Share This