ইরানে হামলার পরও যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান চীনের

ইরানে হামলার পরও যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান চীনের

আন্তজার্তিক ডেস্ক : May 26, 2026

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানোর পর তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষকেই যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে চীন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে তাদের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ করার, শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করার এবং দ্রুত শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সম্প্রতি একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার পর চীনের পক্ষ থেকে এই মন্তব্য এলো। এসব ঘটনার মধ্যে দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে মার্কিন বাহিনীর হামলা এবং হরমুজ প্রণালিতে স্পিডবোটের মাধ্যমে মাইন স্থাপনের কথিত চেষ্টার মতো বিষয়গুলো রয়েছে।

Share This