টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে আইস উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : August 04, 2026

কক্সবাজার টেকনাফের শাহপরী এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

তিনি জানান, একই দিন রাত ২টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন নাফ নদীর শাহপরী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে দ্রুত পাশের গোলারচর এলাকায় বোটটি রেখে পালিয়ে যায়।

 

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

Share This