বিমানবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিমানবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : July 26, 2026

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

রবিবার (২৬ জুলাই) বিমানবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা বাহিনীদ্বয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, নৌবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমানবাহিনীর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি গার্ড অব অনার পরিদর্শন করত সালাম গ্রহণ করেন। পরবর্তীতে নৌবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

এ সময় বিমানবাহিনী প্রধান, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, আস্থা এবং পেশাদার সম্পর্কের এক সুস্পষ্ট প্রতিফলন।

Share This