নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন ডিফেন্স ও মেরিন অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন ডিফেন্স ও মেরিন অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : June 07, 2026

বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর. চ্যান্ডলার এবং মেরিন অ্যাটাশে মেজর কার্স্টেন ই. ফ্লেচার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

রবিবার (৭ জুন) নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা ও পেশাগত সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

Share This