ডাটাবেইজে নিবন্ধন ফরম আপলোডে কঠোর নির্দেশনা ইসির

ডাটাবেইজে নিবন্ধন ফরম আপলোডে কঠোর নির্দেশনা ইসির

নিজস্ব প্রতিবেদক : June 02, 2026

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সকল ভোটার নিবন্ধন ফরম-২ ডাটাবেইজে আপলোড কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

মঙ্গলবার (২ জুন) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন। ইতোমধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মাঠ পর্যায়ে এ নিদর্শনা দিয়েছেন। 

 

কর্মকর্তা জানান, নাগরিকদের নিবন্ধন ফরম আপলোড করা হলে একদিকে যেমন তথ্য সঠিকতা নিশ্চিত করা যাবে। অন্যদিকে এনআইডি’র তথ্য সংশোধনেও ভোগান্তি কমবে। 

 

আগামী ৩০ জুনের মধ্যে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত যাদের নিবন্ধন ফরম ডাটাবেইজে নাই তাদেরটা আপলোড করে এ কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আমাদের। আমরা সে হিসাবে কাজ করছি।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী থেকে জানা যায়,সিলেট ও ঢাকা ভোটার নিবন্ধন ফরম-২ আপলোডের জন্য স্ক্যানার মেশিন ও অপারেটর ঘাটতি রয়েছে। এছাড়া ২০১২ সালের পূর্বের ১ কোটি ৪৩ লাখ ভোটার নিবন্ধন ফরম-২ আপলোড করা হয়েছে। আপলোডের জন্য কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা/থানা নির্বাচন অফিসারদের প্রশিক্ষণ চলমান রয়েছে।

Share This