আনন্দ-উচ্ছ্বাসে এফডিসির নির্বাচন

আনন্দ-উচ্ছ্বাসে এফডিসির নির্বাচন

বিনোদন ডেস্ক : July 03, 2026

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। 

 

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজের বিরতি থাকবে। 

 

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫৭৩ জন। সকাল থেকে বিএফডিসি প্রাঙ্গণে ভোটার, প্রার্থী এবং তাঁদের সমর্থকদের আনাগোনায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এফডিসি জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে রাতে ব্যালট গণনা শুরু হবে। এবং গণনা শেষে রাতের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে।

চলতি মেয়াদের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট দুটি প্রধান জোট প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। 

 

অন্যদিকে, তাঁদের প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে চিত্রনায়িকা রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত এবং সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী ভাগ্যপরীক্ষায় নেমেছেন। পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের দুই বছরের মেয়াদ শেষ হয়।

Share This