চকবাজারে আগুন: ফায়ার সার্ভিস সদস্যসহ আহত ৪

চকবাজারে আগুন: ফায়ার সার্ভিস সদস্যসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক : October 13, 2026

রাজধানীর চকবাজারের মোগলটুলিতে মনসুর খান টাওয়ারে আগুন নেভানোর সময় ধোয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ২টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আহতরা হলেন মো. জিল্লুর (৪০), মো. নজরুল (৫০), মো. মারুফ (৩৫) ও মো. সাকিব (১৮)।

আহতদের মধ্যে জিল্লুর, নজরুল ও সাকিব আগুনের ধোয়ায় অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে, সিপাহী মারুফ বাম হাতে পড়ে গিয়ে আঘাত পান।

জিল্লুর ও নজরুলকে তাদের সহকর্মীরা উদ্ধার করে রাত ১১টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন। পরে রাত ২টা ৪৫ মিনিটে মারুফ ও সাকিবকে হাসপাতালে আনা হয়।

 

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যার কিছু আগে চকবাজারের মোগলটুলি রোডে অবস্থিত পুরাতন ও নতুন মনসুর খান টাওয়ারে আগুন লাগে। এতে ভবন দুটির ষষ্ঠ ও সপ্তম তলা পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

Share This