মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপি আরজু আটক

মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপি আরজু আটক

নিজস্ব প্রতিবেদক : September 15, 2026

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশের একটি ইনসিডেন্ট রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তিনি হার্টের রোগী হওয়ায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

খন্দকার আজিজুল হক আরজু পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জনাব আলী খন্দকার। তিনি ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share This