ফেনীতে মুক্তিযোদ্ধার বসত ঘরে আগুন

ফেনীতে মুক্তিযোদ্ধার বসত ঘরে আগুন

ফেনী প্রতিনিধি : November 28, 2026

ফেনীর দাগনভূঞ পৌরসভার উত্তর শ্রীধরপুর গ্রামে মুক্তিযোদ্ধা হাবিলদার গেয়াস উদ্দিনের বসত ঘর সরকারি ভাবে নির্মিত 'বীর নিবাস' নামে ঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। 

 

শুক্রবার ( ২৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা গেয়াস উদ্দিনের ছেলে সালা উদ্দিন জানান,

রাতে কে বা কারা তাদের ঘরের জানালার গ্লাস ভেঙে পর্দায় আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়ায় এ সময় ঘরের বেশ কিছু মূল্যবান জিনিসপত্র পুড়িয়ে যায়। পরিবারের লোকজনের আত্ন চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এ ঘটনার পর থেকে পরিবারের লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। 

 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি,তদন্ত) ফেরদৌসী বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share This