বাজেট নিয়ে চার দিন পর প্রতিক্রিয়া জানালেন জিএম কাদের

বাজেট নিয়ে চার দিন পর প্রতিক্রিয়া জানালেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক : June 15, 2026

সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল বেলা সাড়ে এগারোটায়। সে অনুযায়ী দলীয় নেতারা উপস্থিত হন। গণমাধ্যমকর্মীরাও হাজির হন নির্ধারিত সময়ের আগেই। কিন্তু দেখা নেই জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের।

‎পাঁচ মিনিট, দশ মিনিট করে চলে যায় আধা ঘণ্টার বেশি। কিন্তু তারপরও দেখা নেই জাপা চেয়ারম্যানের। এরমধ্যে বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করছিলেন কেউ কেউ। এ কারণে বারবার বলা হচ্ছিল চেয়ারম্যান কাছাকাছি আছেন। তিনি স্বল্প সময়ের মধ্যই পৌঁছাবেন। পরে তিনি পৌঁছান দুপুর ১২টা ২০ মিনিটে। এরপর ১২টা ২৫ মিনিটে সংবাদ সম্মেলন শুরু হয়।

‎সোমবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ২০২৬/২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর প্রতিক্রিয়া জানানোর সংবাদ সম্মেলনে এমন ঘটনা ঘটে।

‎সংবাদ সম্মেলনের বক্তব্যের শুরুতেই জিএম কাদের বলেন, ‘বাজেটের উপর প্রতিক্রিয়ার প্রস্তুতি নিতে সময় লেগেছে। তাই একটু দেরি হয়েছে। এ কারণে আমি ক্ষমা চাচ্ছি।’

‎এর আগে গত বৃহস্পতিবার (১১ জুন) তথা চারদিন আগে জাতীয় সংসদে নতুন বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন।

 

Share This