জেনেভা ক্যাম্পে অভিযান : ৩৫ ককটেলসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

জেনেভা ক্যাম্পে অভিযান : ৩৫ ককটেলসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : November 14, 2025

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ৩৫টি ককটেল, বোমা তৈরি সরঞ্জাম, হেলমেট ও বিপুল পরিমাণ জর্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৭ নম্বর সেক্টরে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি ভবনের ছাদে বিপুল পরিমাণ ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৩৫টি ককটেল, হেলমেট বোমা তৈরি সরঞ্জাম কয়েক বস্তা জর্দার কৌটা উদ্ধার করা হয়। আমরা কাউন্টার টেরোরিজম ইউনিটকে খবর দিয়েছি তারা এসেছে এখন আমরা বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে সেগুলোকে নিষ্ক্রিয় করা হবে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর ব্লকে বুনিয়া সোহেলের বাসার পাশের একটি ভবনে ককটেল তৈরি করা হচ্ছিলো। তবে এই ঘটনায় কেউ আটক নেই।

Share This