দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের কমানো হয়েছে। সবশেষ সমন্বয়ে মূল্যবান এই ধাতু দুটির দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপা বিক্রি শুরু হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দর কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। এবার প্রতি ভরিতে স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা এবং রুপার দাম ৬৪১ টাকা কমানো হয়েছে।
স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম)
* ২২ ক্যারেট: ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
* ২১ ক্যারেট: ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা
* ১৮ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা
* সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা
এর আগে ৩ মার্চ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য পরিবর্তন হয়, যেখানে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।
রুপার নতুন দাম (প্রতি ভরি)
* ২২ ক্যারেট: ৬ হাজার ৫৩২ টাকা
* ২১ ক্যারেট: ৬ হাজার ২৪০ টাকা
* ১৮ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা
* সনাতন পদ্ধতি: ৪ হাজার ২৪ টাকা
চলতি বছরে রুপার দাম ২২ দফা সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৪ বার বৃদ্ধি এবং ৮ বার হ্রাস পেয়েছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার পরিবর্তিত হয়।