স্বর্ণের দামে আবারও পরিবর্তন, আজ কত ভরি?

স্বর্ণের দামে আবারও পরিবর্তন, আজ কত ভরি?

নিজস্ব প্রতিবেদক : May 14, 2026

দেশের বাজারে গত বৃহসপতিবার (৭ মে) আরো এক দফা বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে এক ভরি স্বর্নের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বৃহসপতিবার (৭ মে) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই নতুন দাম নির্ধারণ করেছে এবং একই দিনে সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে। এরপর আর স্বর্ণ-রুপার দাম বৃদ্ধি-হ্রাস করেনি প্রতিষ্ঠানটি । ফলে আজ বৃহস্পতিবার (১৪ মে) একই দামে বাজারে বিক্রি হয়েচ্ছে স্বর্ণ। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

Share This