মালদ্বীপে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

মালদ্বীপে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : July 23, 2026

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম মালদ্বীপের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হাসান রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) মালের বাংলাদেশ হাইক‌মিশন এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

 

হাইক‌মিশন জানায়, বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার প্রতিরক্ষা কূটনীতি, সামরিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

 

আলোচনায় সামরিক প্রশিক্ষণ ও পেশাগত শিক্ষা, প্রতিরক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা প্রণয়নের সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।

 

উভয়পক্ষই ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।

Share This