জামায়াত আমিরের সঙ্গে ইইউ-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : January 07, 2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইইউ-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার এবং মিস মনিকা বাইলাইতে (উপপ্রধান, দক্ষিণ এশিয়া বিভাগ, ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস)।

জামায়াত আমিরের সঙ্গে ছিলেন নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Share This