তিন সরকারের শপথ পড়িয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইতিহাস

তিন সরকারের শপথ পড়িয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক : February 17, 2026

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মাত্র তিন বছরের ব্যবধানে ভিন্ন তিনটি সরকারকে শপথ পড়ালেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান তিনি।

এর আগে, ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারেরও শপথ পাঠ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সাধারণত একজন রাষ্ট্রপতি তার মেয়াদে এক বা দুইবার মন্ত্রিসভার শপথ পড়ান। কিন্তু তিন বছরে তিনটি আলাদা সরকারের শপথ পড়ানোর মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

Share This