কুর্মিটোলায় বিমান বাহিনীর ‘ফ্যালকন মার্ট’ উদ্বোধন

কুর্মিটোলায় বিমান বাহিনীর ‘ফ্যালকন মার্ট’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : July 07, 2026

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলায় নবনির্মিত ‘ফ্যালকন মার্ট’ উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএএফ লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান। তারা যৌথভাবে ফিতা কেটে ‘ফ্যালকন মার্ট’-এর উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এয়ার ফোর্স এক্সক্লুসিভ সুপার শপ (AFESS)-এরও উদ্বোধন করা হয়। এই সুপার শপে বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীর সব পদবির সদস্য এবং তাদের পরিবারের জন্য সুলভ মূল্যে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক, বিমান সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাফওয়া কেন্দ্রীয় পরিষদ ও বাফওয়া আঞ্চলিক শাখা এ কে খন্দকারের সদস্যরা, ঘাঁটির কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This