ফের বাড়লো আয়কর রিটার্ন জমার সময়

ফের বাড়লো আয়কর রিটার্ন জমার সময়

নিজস্ব প্রতিবেদক : February 26, 2026

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। 

বৃহষ্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগেও তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়।

সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ৩০ নভেম্বর।

Share This