বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রিজভী

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক : May 10, 2026

বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব তৈরি করতে হলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

রোববার (১০ মে) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইডিবির ৪৫তম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শনিবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুজন বাংলাদেশিকে হত্যায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না বাংলাদেশ। ভারতের রাজ্যসভার নির্বাচন হয়েছে সেখানে, ক্ষমতার পালাবদল হয়েছে, তবে দিল্লিকে ঢাকার সঙ্গে সুসম্পর্ক রাখতে হলে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। 

এ সময় বাংলাদেশের যতটুকু সম্পদ আছে তার সঠিক ব্যবহার এবং সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিষ্ঠা এবং সততার সাথে বাস্তবায়ন করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আহ্বান জানান রুহুল কবির রিজভী।

Share This