স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : August 10, 2026

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। 

 

সোমবার (১০ আগস্ট) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর আলোকপাত করা হয় এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতাসহ অভিন্ন আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

 

হাইকমিশনার পারস্পরিক আগ্রহ, কল্যাণ ও সংবেদনশীলতার ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করার বিষয়ে ভারতের আগ্রহের কথা ব্যক্ত করেন।

Share This