যশোর সীমান্তে পৃথক অভিযানে পাঁচদিনে ২৬ লাখ ৬ হাজার ৬৮৫ টাকার মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি জানায়, ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত যশোরের বেনাপোল চেকপোস্ট আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল বিওপি ও হিজলী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০৫ পিস শাড়ি, ২২ পিস থ্রি-পিস, পাঁচটি বালিশের কভার, পাঁচটি বিছানার চাদর, এক কেজি ৫০০ গ্রাম জিরা, তিন প্যাকেট ফুচকা, দুই কেজি কিসমিস, ১৬টি কম্বল, ২টি হরলিক্স, ৮৮ পিস কলম, ১০৬৮ প্যাকেট বিস্কুট, ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৯০টি চকলেট, ২০৪ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও এক হাজার ২০টি বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও চোরাচালানী মালামালের মূল্য ২৬ লাখ ৬ হাজার ৬৮৫ টাকা।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের জন্যে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলেও তিনি জানান।