পরীবাগে হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা ঘেরাও কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজ থেকে এই তথ্য জানিয়েছে।
ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ লিখেছে, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’
এদিকে, ইনকিলাব মঞ্চের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে রূপ নিয়েছে পরীবাগ থেকে বাংলামোটর এলাকা। দুপুর সাড়ে ৩টা থেকে এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়েছে।
এতে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।