ইরান পদ্ধতিগতভাবে ধ্বংস হয়েছে: ট্রাম্প

ইরান পদ্ধতিগতভাবে ধ্বংস হয়েছে: ট্রাম্প

আন্তজার্তিক ডেস্ক : October 19, 2026

ইরান সামরিক ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই ‘পদ্ধতিগতভাবে ধ্বংস’ হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান দ্রুত নিজেদের কর্মকাণ্ড পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্র ধ্বংসের কাজ সম্পন্ন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি দ্রুত তাদের কর্মকাণ্ডে পরিবর্তন না আনে, তাহলে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই বাকি কাজ সম্পন্ন করবে।

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে দেওয়া ওই পোস্টে ইরানকে নিয়ে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প আরও বলেন, ইসরায়েলে অন্য কোনো নেতা ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রকেই এই কাজ করতে হতো। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি নিজে তা করতে আগ্রহী নন।

 

ইরানকে নিয়ে ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তাঁর মন্তব্যে সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়।

Share This