শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি ৪০ লাখ টাকা দিলো কাফকো

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি ৪০ লাখ টাকা দিলো কাফকো

নিজস্ব প্রতিবেদক : August 25, 2026

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৫ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা জমা দিয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। 

 

শ্রমিক কল্যাণে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে কাফকো এ অর্থ জমা দিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় শিল্প মন্ত্রণালয়।

 

বাণিজ্যমন্ত্রীর দপ্তরে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর হাতে এ অর্থের চেক হস্তান্তর করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং কাফকোর চেয়ারম্যান মো. আব্দুন নাসের খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, কাফকোর চিফ কর্পোরেট অফিসার সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ শ্রম আইনের অধীনে স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার পাঁচ শতাংশের এক-দশমাংশ শ্রম কল্যাণ তহবিলে জমা দেয়। যাত্রা শুরুর পর থেকে কাফকো একটি দায়িত্বশীল কোম্পানি হিসেবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে অর্থ জমা দিয়ে যাচ্ছে।

Share This