মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে অভিযান আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর

মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে অভিযান আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর

নিজস্ব প্রতিবেদক : October 14, 2026

রাজধানীর মোহাম্মদপুরে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু হয়।অভিযানে অংশ নেন পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরা।

 

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের লোহার গেট, জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর থানা-সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনার কথা রয়েছে। মোহাম্মদপুর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Share This