সচিবের নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, মন্ত্রণালয়ের সতর্কবার্তা

সচিবের নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, মন্ত্রণালয়ের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : November 28, 2026

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বিভিন্ন ফোন নম্বর থেকে ফোন, মেসেজ ও অন্যান্য মাধ্যমে যোগাযোগ করে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে।এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

শুক্রবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন, মেসেজ বা অন্যান্য মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে।

এ কাজে +৮৮০১৩৪২-১৫৪১০৫ এবং ০৯৬৭৮-৯৪২২৮৮ নম্বর ব্যবহার করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এ ধরনের ফোনকল, মেসেজ বা আর্থিক লেনদেনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।এ ধরনের ফোনকল, মেসেজ বা আর্থিক লেনদেনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
 

Share This